আফতাবুল ইসলাম মেহেরাব হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ও হাইমচর ইউনিয়নের মধ্যবর্তী স্থানে নদীবক্ষে জেগে ওঠা নতুন চরের সীমানা নির্ধারণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত স্যাটেলাইট ম্যাপ ও আধুনিক ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সার্ভেয়ারের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা হয়। দুই ইউনিয়নের সংশ্লিষ্ট জমির মালিক ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর নেতৃত্বে এ সীমানা নির্ধারণ কার্যক্রম পরিচালিত হয়। এতে সংশ্লিষ্ট বিভিন্ন মৌজার জমির মালিকসহ প্রায় দুই শতাধিক স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন। ডিজিটাল পদ্ধতিতে স্যাটেলাইট ম্যাপের সহায়তায় সার্ভেয়াররা নতুন জেগে ওঠা চরের সীমানা নির্ধারণের কাজ করেন।
সীমানা নির্ধারণ কার্যক্রমে নীলকমল ইউনিয়নের পক্ষে প্রতিনিধিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মাস্টার, উপজেলা বিএনপির সহসভাপতি ইসহাক খোকন, প্রচার সম্পাদক সিরাজ হাওলাদার এবং বিশিষ্ট ব্যবসায়ী অলিউর রহমান রাজু সর্দার।
অন্যদিকে হাইমচর ইউনিয়নের পক্ষে প্রতিনিধিত্ব করেন ৫ নম্বর হাইমচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন সরকার, ইউনিয়ন বিএনপির সভাপতি ওবায়দুল্লাহ, সিনিয়র যুগ্ম সম্পাদক সুলতান মাঝি, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন লিটন সরকার এবং বিএনপি নেতা ও ইউপি সদস্য মমিন দালাল।
এ ছাড়া কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুল, ৩ নম্বর আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাসু মাঝি, উপজেলা কৃষক দলের সভাপতি আলী আকবর টেলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু জাফর এবং উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক সবুজ হোসেন পেদাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় সংশ্লিষ্ট দুই ইউনিয়নের প্রতিনিধিদের পাশাপাশি বিভিন্ন মৌজার জমির মালিক ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি ছিল। স্যাটেলাইট ম্যাপের মাধ্যমে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সীমানা নির্ধারণের এ উদ্যোগে স্থানীয়দের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। সকাল থেকে শুরু হওয়া কার্যক্রম দুপুর পর্যন্ত চলে এবং নির্ধারিত প্রক্রিয়া শেষে সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন হয়।
স্থানীয়দের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে দুই ইউনিয়নের মধ্যবর্তী নতুন জেগে ওঠা চরের সীমানা নির্ধারণ সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট জমির মালিক ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নতুন চরকে কেন্দ্র করে দুই ইউনিয়নের মধ্যবর্তী সীমানা নির্ধারণের এ কার্যক্রমকে স্থানীয়দের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM