আব্দুর রহিম,ফুলগাজী প্রতিনিধি:
সিন্ডিকেট অক্ষত রেখে শুধুমাত্র হকার উচ্ছেদের উদ্যোগকে সমাধান হিসেবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন তিনি।ওমর ফারুক বলেন, ফুলগাজী কাঁচাবাজারে হকার উচ্ছেদের উদ্যোগ নেওয়ার আগে বাজারের সিন্ডিকেট ভাঙার সক্ষমতা দেখাতে হবে। সিন্ডিকেট অক্ষত রেখে শুধু হকার উচ্ছেদ করা কোনো সমাধান নয়; বরং এ ধরনের উদ্যোগ দুর্বল ও অসহায় মানুষের ওপর প্রশাসনিক শক্তির প্রয়োগ হিসেবে বিবেচিত হতে পারে।
তিনি আরও বলেন, বাজারের সিন্ডিকেট যদি বহাল থাকে এবং সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার সক্ষমতা না দেখানো হয়, তাহলে কেবল হকারদের উচ্ছেদ করে বাজারের সমস্যার প্রকৃত সমাধান সম্ভব নয়। এ ক্ষেত্রে প্রশাসনের উদ্যোগে ন্যায়সংগত ও সমান আচরণ নিশ্চিত করা জরুরি।
সিন্ডিকেট ভাঙার সক্ষমতা না থাকলে হকার উচ্ছেদের উদ্যোগ সমীচীন নয় বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM