সজীব খান, চাঁদপুর:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও জনসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি, জেলা বিএনপির সদস্য, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এসএম বাকের খন্দকার। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঘোষেরহাট এলাকায় গণসংযোগ, মতবিনিময় ও লিফলেট বিতরণ করেন তিনি।
এ সময় তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঘোষেরহাট এলাকায় গণসংযোগে করেন। গণসংযোগে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন,পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের হাতে নির্বাচনী প্রচারণামূলক লিফলেট তুলে দেন এবং তাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
গণসংযোগকালে তিনি স্থানীয় মানুষের কাছে নিজের নির্বাচনী প্রচারণার বার্তা পৌঁছে দেন। এ সময় তাঁর সঙ্গে ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। নেতাকর্মীদের উপস্থিতিতে ঘোষেরহাট এলাকায় তাঁর এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণসংযোগে উপস্থিত ছিলেন সদর থানা যুবদলের সদস্য মজিবুর রহমান খান, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোশারফ কারী ও নজরুল ইসলাম বাবলু, ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক কাদের কাজী, ইউনিয়ন যুবদলের সাবেক সহ সভাপতি জহিরুল ইসলাম বেপারী, সাবেক দপ্তর সম্পাদক এনামুল গাজী, চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরজু আহম্মেদ ফুটন, প্রচার সম্পাদক শান্ত গাজী, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি মাসুদ খান, ১নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাসুদ গাজী, স্বেচ্ছাসেবক দল নেতা রিন্তু খন্দকার, ছাত্রদল নেতা হাবিব হাছানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, এসএম বাকের খন্দকার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমানে চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে স্থানীয় বাসিন্দা ও নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং গণসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
ঘোষেরহাটে গণসংযোগের পাশাপাশি লিফলেট বিতরণের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে নিজের নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছেন তিনি।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM