1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
দুমকিতে গাঁজাসহ মোটরসাইকেল আরোহী গ্রেফতার কাউনিয়ায় রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার যশোরের শার্শায় অ্যালকোহল সেবনে অসুস্থ যুবকের মৃ/ত্যু কাটাখালিতে এনসিপির পথসভা, মেয়র প্রার্থী সাজু বরগুনায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ পিস ইয়াবাসহ গোপাল সাহা গ্রেফতার বালিয়াকান্দিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন রাজশাহীতে ১১৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরে ভেজা বালু পরিবহনে ২ ড্রাম ট্রাককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। রাকিবুল হাসান রাকিব, সদর উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর। রাজশাহীতে জাতীয় সমবায় দিবস উদযাপন র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ হাইমচরে জাতীয় সমবায় দিবস পালিত

নারী কেলেংকারীর দায়ে রাজশাহী-৪ আসনের এমপি এনামুলকে এবার মনোনয়ন না দেয়ার সিদ্ধান্ত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৩৮৭ বার পঠিত

 

নারী কেলেংকারীর দায়ে রাজশাহী-৪ আসনের এমপি এনামুলকে এবার মনোনয়ন না দেয়ার সিদ্ধান্ত

জিয়াউল কবীর রাজশাহী প্রতিনিধি

একের পর এক নারী কেলেংকারী’র অভিযোগে অভিযুক্ত রাজশাহী-৪ আসনের এমপি ইঞ্জি: এনামুল হকের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) বেলা ১১ টায় নগরীর ব্যস্ততম এলাকা আলুপট্টি মোড়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিঃ এনামুল হকের একাধিক তরুণীর সাথে একের পর এক অশ্লীল ফোনালাপ ও ভিডিও ভাইরাল হওয়ায় সচেতন বাগমারাবাসীর ব্যানারে এমপি’র শাস্তির দাবীতে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।
এর আগে ইঞ্জিনিয়ার এনামুল হকের সাথে এক নারী বিয়ে অতপর নানা প্রতারণা’র অভিযোগ উঠে। এরপর এক নারীর সঙ্গে ভিডিও চ্যাটে অশ্লীল কথা বার্তাসহ নানা অঙ্গভঙ্গি প্রদর্শন ফাঁস হয়। এবার তাঁর নির্বাচনী এলাকার এক নারীকে চাকুরীর নামে শারীরিক সম্পর্কসহ নানা অশ্লীল কথা বার্তার একটি অডিও বার্তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। নারী কেলেংকারী যেনো তাঁর পিছুই ছাড়ছে না। বাগমারাবাসী এনিয়ে বিব্রত। অনেকের বলছেন তাঁর চারিত্রিক স্থলনের কারণে বাগমারায় নারীরা তাঁর নিকট নিরাপদ নয়। বাগমারাবাসী এবার সচেতন নাগরিকের ব্যানারে তাঁর শাস্তি’র দাবি জানিয়েছেন।
কথা বললে বাগমারা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তবে লোকমুখে শুনেছি। এখন পর্যন্ত থানায় কোন প্রকার অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে জানতে রাজশাহী-৪ আসনের বাগমারা’র সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হককে একাধিকবার ফোন দিয়ে তাঁকে ফোনে পাওয়া যায়নি। তাই তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। একই বিষয় নিয়ে ঐ এমপির বিরুদ্ধে বার বার অভিযোগ উত্থাপন হওয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এবার তাকে মনোনয়ন দেয়া হবেনা বলে একাধিক সুত্র জানিয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD