চুয়াডাঙ্গা প্রতিনিধি:
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর নথিপত্র সংগ্রহ ও তা যাচাই-বাছাই করে তারা।
অভিযানে চার সদস্যের দলটির নেতৃত্ব দেয় দুদকের ঝিনাইদহ সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক জনাব খালিদ। তারা প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মুছাবেরুজ্জামানের সঙ্গে কথা বলে। এছাড়া মালামাল সরবরাহকারীদের সঙ্গে কথা বলে তারা।
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) চুয়াডাঙ্গা টিটিসির কেনাকাটায় অনিয়ম নিয়ে ‘৫৫০ টাকার সিমেন্ট ১১৮০, ১১ টাকার ইট ২৭—কেনাকাটায় হরিলুট চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে’ শিরোনামে সংবাদ প্রকাশ করে একাধিক গণমাধ্যম। অনুসন্ধানে দেখা যায়, একটি ইটের দাম ২৭ টাকা, এক ব্যাগ সিমেন্ট ১ হাজার ১৮০ টাকা, একটি সাধারণ সুইচের দাম ৭২ টাকা এবং মবিলের লিটার ১ হাজার টাকা দেখানো হয়েছে, যা বাজার দরের তুলনায় দুই থেকে পাঁচ গুণ বেশি। এতে প্রতি তিন মাস পর অতিরিক্ত দামে মালামাল কেনাকাটার অভিযোগ ওঠে সরকারি এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
দুদক কর্মকর্তা খালিদ মাহমুদ বলেন, ‘চুয়াডাঙ্গা টিটিসির বিরুদ্ধে যেহেতু এটি রেকর্ড নির্ভর অভিযান। এখন পর্যন্ত রেকর্ড ও নথিপত্র সংগ্রহ করা হচ্ছে। সব তথ্যপত্র সংগ্রহের পর তা পর্যালোচনা করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দেওয়া হবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM