নুর হোসেন শার্শা (যশোর) প্রতিনিধি:
যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৮০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধীন পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তি বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আব্দুল করিমের ছেলে মেহেদী হাসান (২৫)।খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং পাচারচক্রের সদস্যদের আটকের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে পুটখালী সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৮০ বোতল ভারতীয় সিরাপসহ মেহেদী হাসানকে আটক করা হয়।
বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্ত এলাকায় মাদক পাচারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক যুবককে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM