দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:-
পটুয়াখালীর দুমকিতে বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মিজান গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬নভেম্বর) বেলা ১১ টায় চরগরবদী লঞ্চ ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিজান গাজী দুমকি উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক।
পুলিশ সূত্রে জানা যায়, ৭ নভেম্বর (২০২৪) বিএনপির অফিস ভাঙচুর ও মারধরের ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM