রাকিবুল হাসান রাকিব সদর উপজেলা প্রতিনিধি লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ড্রেনে বর্জ্য ফেলে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে দুই হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সূচনার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে উত্তর তেমুহনী এলাকায় সঠিক লেবেলিং না থাকা, নোংরা পরিবেশে খাবার তৈরি এবং বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলা করে ড্রেনে জলাবদ্ধতা সৃষ্টির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মোহাম্মদীয়া হোটেলকে ৬০ হাজার ও নুরজাহান হোটেলকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া ভবানীগঞ্জ ইউনিয়নের চকবাজার এলাকায় লাইসেন্সবিহীন পেট্রোলিয়াম বিক্রির দায়ে পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী ফয়েজ সাইকেল মার্টকে ৬ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM