মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো:
রাজশাহী মহানগরীতে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় শেখ শিহাব উদ্দিন ওরফে অনিক (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে মহানগরীর লক্ষ্মীপুর প্যারামেডিকেল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে রাজপাড়া থানা পুলিশ।
গ্রেপ্তার শেখ শিহাব উদ্দিন ওরফে অনিক চণ্ডীপুর গ্রামের বাবর উদ্দিন শেখের ছেলে।
পুলিশের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪০ থেকে ৫০ জন নেতাকর্মীকে একটি অ্যাপের মাধ্যমে সংগঠিত করে লক্ষ্মীপুর প্যারামেডিকেল কলেজের সামনে জড়ো করা হয়। পরে সেখানে প্রায় দুই মিনিটের একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিল শেষে অংশগ্রহণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
পুলিশ জানায়, গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে রাজপাড়া থানায় বিস্ফোরক দ্রব্য আইনের ৩, ৪ ও ৬ ধারায় দায়ের করা ১৯ নম্বর মামলায় নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার তদন্ত অব্যাহত রয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান চলমান রয়েছে।
তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানা যেতে পারে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM