নিজস্ব প্রতিবেদক রাজবাড়ী ঃ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ছত্রভঙ্গ হয়ে পড়েছে অত্র এলাকার মাদক ব্যবসায়ীরা। তারই ধাবাহিকতায় একটি শার্টের কলারের মাঝ বরাবর কেটে কলারের ভিতর ঢুকিয়ে বিশেষ কায়দায় বহনকৃত সাড়ে ৫ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ৮ই নভেম্বর দুপুরে ওসি স্বপন কুমার মজুমদার জানান, ৭ই নভেম্বর বিকালে উত্তর দৌলতদিয়া সাকিনস্থ দৌলতদিয়া লঞ্চঘাটের প্রবেশ পথে কাঠের ব্রীজের সম্মুখ হতে একটি শার্টের কলারের মাঝ বরাবর কেটে কলারের ভিতর ঢুকিয়ে বিশেষ কায়দায় বহনকৃত সাড়ে ৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ জিন্নত আলী (৩৩),কে গ্রেপ্তার করে পুলিশ। ওই মাদক ব্যবসায়ী জিন্নাত মানিকগঞ্জ জেলার সদর থানাধীন পশ্চিম সেওতা গ্রামের মৃত আনসার আলীর ছেলে। তার নিকট হতে উদ্ধার হওয়া হিরোইনের আনুমানিক ৬০ হাজার টাকারও বেশি।
তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM