মোঃআব্দুল মান্নান, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
দর্শনাসহ চুয়াডাঙ্গা ও পার্শ্ববর্তী এলাকার রেলযাত্রীদের জন্য সুখবর। নতুন রুটে চলাচল করবে জাহানারাবাদ বিকল্প এক্সপ্রেস। খুলনা থেকে ঢাকা এবং ঢাকা থেকে খুলনা রুটে চলাচলকারী ট্রেনটির নতুন সময়সূচি অনুযায়ী দর্শনা হল্ট স্টেশনে যাত্রাবিরতির সময় নির্ধারণ করা হয়েছে।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ২০০০৩ নম্বর আপ জাহানারাবাদ বিকল্প এক্সপ্রেস খুলনা থেকে সকাল ৮টায় ছেড়ে দর্শনা হল্ট স্টেশনে পৌঁছাবে সকাল ১০টা ২০ মিনিটে। এরপর দর্শনা হল্ট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে ট্রেনটি বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
অন্যদিকে, ২০০০৪ নম্বর ডাউন জাহানারাবাদ বিকল্প এক্সপ্রেস ঢাকা থেকে বিকেল ৪টা ১০ মিনিটে ছেড়ে দর্শনা হল্ট স্টেশনে পৌঁছাবে রাত ৮টা ৫১ মিনিটে। এরপর সেখান থেকে ছেড়ে ট্রেনটি রাত ১১টা ৩৫ মিনিটে খুলনায় পৌঁছাবে।
নতুন সময়সূচি অনুযায়ী, দর্শনাসহ আশপাশের এলাকার যাত্রীরা খুলনা ও ঢাকার মধ্যে রেলপথে যাতায়াতের ক্ষেত্রে ট্রেনটি ব্যবহার করতে পারবেন। বিশেষ করে ঢাকা ও খুলনাগামী যাত্রীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ রেল যোগাযোগের সুযোগ তৈরি করবে।
এ ট্রেনের অগ্রিম টিকিট যাত্রার তিন দিন আগে সংগ্রহ করা যাবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, ট্রেনটি অনির্দিষ্টকাল পর্যন্ত খুলনা-কুষ্টিয়া রুট হয়ে ঢাকা-খুলনা চলাচল করবে।
নতুন রুট ও সময়সূচি কার্যকর হওয়ায় দর্শনা হল্ট স্টেশনকে কেন্দ্র করে স্থানীয় রেলযাত্রীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM