নুর হোসেন শার্শা (যশোর)প্রতিনিধিঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডিহি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশকে (৪৫) আটক করেছে শার্শা থানা পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তেবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ জানায়, শার্শা থানায় গত ১৯ সেপ্টেম্বর দায়ের করা বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে মোস্তাফিজুর রহমান পলাশকে আটক করা হয়েছে। মামলার নম্বর ২৩ এবং জিআর নম্বর ৩০২।
পুলিশ সূত্রে জানা যায়, আটক পলাশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, বৃহস্পতিবার যথাযথ পুলিশি নিরাপত্তায় আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM