মোঃ আব্দুল আলীম,বগুড়া সদর, বগুড়া:
সবকিছু ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় আসছেন। তাঁর আগমনকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।
এবারের সফরে তিনি বগুড়া জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে জেলার সার্বিক বিষয় নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করবেন। সেখানে তিনি নেতা-কর্মীদের বিভিন্ন বার্তা দেবেন। যাতে থাকবে ২০ বছরের বঞ্চিত বগুড়ার উন্নয়নের পরিকল্পনা।
এ ছাড়া বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠনকে শক্তিশালী করতে একগুচ্ছ নির্দেশনাও দেবেন তিনি। একই সঙ্গে তিনি বগুড়াকে মডেল হিসেবে বিবেচনায় নিয়ে সারা দেশে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে নানা পরিকল্পনা দেবেন বিএনপি চেয়ারম্যান।
৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়ায় আগমন উপলক্ষে গতকাল সকালে তাঁর কার্যালয়ে জেলা বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এমন নির্দেশনা দিয়েছেন।
সাক্ষাৎ করতে যাওয়া বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেন জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া আসছেন। তিনি বগুড়ায় এসে নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মডেল পৌরসভা ও থানার কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর তিনি বগুড়া থেকে গাইবান্ধায় যাবেন। সেখান থেকে আবারও বগুড়ায় এসে সন্ধ্যায় শহীদ টিটু মিলনায়তনে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে জেলার সার্বিক বিষয় নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করবেন।
এদিকে, প্রধানমন্ত্রীর এই সম্ভাব্য সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। দলীয় নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস। প্রিয় নেতা ও বগুড়ার সন্তানকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিএনপির নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের দ্বিতীয় বগুড়া সফর।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM