মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো:
আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস উপলক্ষে নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানে রাজশাহীতে র্যালি করেছে ইনার হুইল ক্লাব অব রাজশাহী।
২৫ নভেম্বর দিবসটি উপলক্ষে আয়োজিত এ র্যালিতে ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন। র্যালির মাধ্যমে নারীর প্রতি সব ধরনের সহিংসতা, নির্যাতন, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানানো হয়।
এ সময় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ শুধু একটি দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। পরিবার, সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে নারীর মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে। নারীর প্রতি সম্মান ও সমঅধিকার প্রতিষ্ঠার পাশাপাশি নির্যাতনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও জরুরি।
র্যালিতে অংশ নেন ইনার হুইল ক্লাব অব রাজশাহীর প্রেসিডেন্ট সৈয়দা জিন্নাত তানজিম, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ডা: নাদিরা বেগম, সেক্রেটারি ডা : মারজানা সাবিহা এবং ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
র্যালি থেকে নারীর মর্যাদা রক্ষা, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত এবং সহিংসতামুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
সবার সম্মিলিত সচেতনতা, প্রতিবাদ ও প্রতিরোধই পারে নারীর জন্য নিরাপদ, সম্মানজনক ও সহিংসতামুক্ত সমাজ গড়ে তুলতে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM