মো: সাব্বির আহমেদ বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম আরিফুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকরা।
বুধবার (২৫ নভেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা ব্যবস্থাসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি উপজেলার উন্নয়ন ও অগ্রগতিতে সাংবাদিকদের সহযোগিতা এবং প্রশাসনের সঙ্গে পারস্পরিক সমন্বয়ের বিষয়ে মতবিনিময় করেন তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা এন এম নরুল ইসলাম, সভাপতি জুলফিকার আলী শাহ, সাধারণ সম্পাদক ইলিয়াস আলী হৃদয়, সহ-সভাপতি মাজেদুল ইসলাম হৃদয়, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর নূর আজাদ, অর্থ সম্পাদক সামানুর ইসলাম, প্রচার সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, নির্বাহী সদস্য আল মামুন জীবন এবং সদস্য মোঃ সাব্বির আহমেদ ও রুবেল রানা প্রমুখ।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM