মোঃ আব্দুল আলীম, বগুড়া সদর, বগুড়া:
বগুড়া জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক মরহুম আব্দুল ওয়াদুদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাদ মাগরিব শহরের গালাপট্টিস্থ দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বগুড়া জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি সুলাইমান লাইজুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল কবির, সহসভাপতি আফজাল হোসেন মন্ডল ও লুৎফর রহমান পঁচা, সাংগঠনিক সম্পাদক এস আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সাব্বির সোহাগ।
এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া সদর শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম, শহর শ্রমিক দলের সদস্য মাখরুজ্জামান ওমেক্স, শহর শ্রমিক দলের সাবেক সভাপতি লিটন শেখ বাঘা, হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি সাদেক আলীসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রতন, জেমস ও অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে মরহুম আব্দুল ওয়াদুদের রাজনৈতিক ও সাংগঠনিক অবদানের কথা স্মরণ করা হয়। শেষে তাঁর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM