সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা হাসপাতাল এলাকায় ফার্মেসিতে অভিযান চালিয়ে ৫টি ফার্মেসিকে ৮২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ২৪ নভেম্বর দুপুরে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে তিনি মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, অ্যান্টিবায়োটিক বিক্রির রেজিস্টার না থাকা, ওষুধ সংরক্ষণে নির্ধারিত তাপমাত্রা বজায় না রাখা, ভারতীয় ওষুধ রাখা এবং ড্রাগ লাইসেন্স না থাকার মতো বিভিন্ন অনিয়ম পাওয়ায় মেসার্স তমা মেডিকেল স্টোরকে ৮ হাজার টাকা, মেসার্স মাহী ফার্মেসিকে ৪ হাজার টাকা, মেসার্স তোতা মেডিকেল ষ্টোরকে ৩০ হাজার টাকা, মেসার্স রিপন ফার্মেসিকে ৫ হাজার টাকা , মেসার্স মৌসুমী ফার্মেসিকে সাড়ে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের খবরে অন্যান্য ওষুধের দোকান বন্ধ করে অনেকে চলে যায়।এ সময় উপস্থিত ছিলেন ড্রাগ সুপারভাইজার জেসমিন বেগম, দুপচাঁচিয়া উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক শাহিনুর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM