কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) কাউনিয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ মাইদুল ইসলাম মুকুল (৩৩)। তিনি উপজেলার ২নং হারাগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। অপরজন মোঃ জসমত আলী (৬০)। তিনি উপজেলার ৬নং টেপামধুপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ জানায়, কাউনিয়া থানার পৃথক মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM