সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমানঃ
সিরাজগঞ্জের তাড়াশে থানা পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি ও ইয়-াবাসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার সকালে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফরের নেতৃত্বে থানা পুলিশের একটি দল পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন—তাড়াশ উপজেলার ধুলিশ্বর গ্রামের শাহজাহান আলীর ছেলে মো. সোহেল রানা (৩০), মনোহরপুর গ্রামের মৃত নজির মোল্লার ছেলে আন্সাব আলী (৬৮), সান্দুরিয়া গ্রামের মৃত দেবুদারের ছেলে মো. আমিনুর (৩৫), একই গ্রামের মো. কামরুল ইসলাম (২৭), কামাল হোসেনের ছেলে মো. ওবায়দুল (২৫) এবং সিরাজগঞ্জ সদর এলাকার সাজেদুলের ছেলে মো. সোহাগ হোসেন (৩৫)।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ৬ জনের মধ্যে ৫ জন বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। অপর একজনকে মা-দকদ্রব্য ইয়-াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে তাড়াশ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM