দেবিদ্বার উপজেলা প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বারে বীর শহিদদের স্মৃতিবিজড়িত গণকবরটি সারা বছরই অনেকটা অবহেলায় পড়ে থাকে বলে অভিযোগ উঠেছে। বিজয় দিবস কিংবা স্বাধীনতা দিবস এলেই স্থানটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হলেও বিশেষ দিবস শেষ হওয়ার পর আবারও আগাছা, ময়লা-আবর্জনা ও অপরিচ্ছন্নতায় ঢেকে যায় গুরুত্বপূর্ণ এই স্মৃতিচিহ্নটি।
স্থানীয়দের অভিযোগ, মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহিদদের স্মরণে নির্মিত এই গণকবরটির নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগের ঘাটতি রয়েছে। ফলে বছরের অধিকাংশ সময়ই অযত্ন-অবহেলায় পড়ে থাকে শহিদদের স্মৃতিবিজড়িত স্থানটি।
স্থানীয় সচেতন মহল বলছেন, বীর শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানানো শুধু বিজয় দিবস বা স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। তাঁদের আত্মত্যাগের স্মৃতিবিজড়িত স্থানগুলো সারা বছর পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংরক্ষিত রাখা প্রয়োজন।
তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গণকবরটির নিয়মিত পরিচর্যা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও যথাযথ সংরক্ষণের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
শহিদদের স্মৃতির প্রতি সম্মান হোক সারা বছরের—শুধু বিশেষ দিবসকেন্দ্রিক নয়।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM