বালিয়াকান্দিতে বসতঘর থেকে ৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
স্টাফ রিপোর্টার:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মাসুদ মুন্সি (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার বহরপুর দক্ষিণপাড়া এলাকায় তাঁর নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক মাসুদ মুন্সি ওই এলাকার মো. সুরুজ মুন্সির ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলা কার্যালয় রাজবাড়ীর একটি আভিযানিক দল উপপরিদর্শক মো. আকবর হোসেনের নেতৃত্বে বহরপুর দক্ষিণপাড়া এলাকায় মাসুদ মুন্সির বসতঘরে অভিযান চালায়। এ সময় ঘরের ভেতরে খাটের ওপর বসে থাকা অবস্থায় তাঁকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক, মো. রাসেল আলী। তিনি বলেন, আটক মাসুদ মুন্সি একজন পেশাদার মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় বালিয়াকান্দি থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM