বালিয়াকান্দিতে ইয়াবা-গাঁজাসহ দুইজন আটক
স্টাফ রিপোর্টার:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার বহরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ব্যক্তিরা হলেন, বহরপুর দক্ষিণপাড়ার তারাজুল ইসলামের ছেলে ইমন আহম্মেদ (২৩) এবং একই এলাকার জহুরুল মন্ডলের ছেলে মোস্তফা মন্ডল (৩৭)।
জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আরিফুল হকের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এ সময় আটক দুজনের দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে মোট ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সোমবার বিকেলে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক, মো. রাসেল আলী।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM