বরগুনা জেলা প্রতিনিধি আল মামুন:
বরগুনায় মাদক সেবন করে উচ্ছৃঙ্খল ও বিরক্তিকর আচরণের মাধ্যমে জনসাধারণের শান্তি বিঘ্নিত করার দায়ে মোঃ নাহিদ (২৪) নামে এক যুবককে মোবাইল কোর্টের মাধ্যমে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (২৩ নভেম্বর ২০২৬) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খেজুরতলা গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়, বরগুনার নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বরগুনার সমন্বয়ে পরিচালিত অভিযানে খেজুরতলা গ্রামের মোঃ মনির মোল্লার দোকানের সামনে পাকা রাস্তার পাশে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্তিকর আচরণ করার অভিযোগে তাকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক যুবককে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সাজা শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মোঃ নাহিদ খেজুরতলা গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত নাসির হাওল
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM