নুর হোসেন শার্শা (যশোর)প্রতিনিধি:
যশোরের বেনাপোলে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বেনাপোল পোর্ট থানার মামলা নং-০৩, তারিখ ৫ জুন ২০২৬, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬/১০/১১/১২ ধারায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ মাসুদ রানা (৩২)। তিনি বাহাদুরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক বলে পুলিশি প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তিনি ডুবপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে। তাকে গত ২২ নভেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
অপর গ্রেপ্তারকৃত হলেন মোঃ খালিদ হাসান (২৭)। তিনি ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তিনি ৭ নম্বর ঘিবা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তাকে ২৩ নভেম্বর রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে নিজ বসতবাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামিকে ২৩ নভেম্বর দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM