সিলেট প্রতিনিধি:
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত মামলার এজাহারনামীয় স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে শিপলু মিয়া (৩৫) ও ভোর সাড়ে ৩টার দিকে তাহিদুল ইসলাম তাহিদকে (২০) গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ ১৬নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক, কোতোয়ালী মডেল থানার সওদাগরটুলা এলাকার ৪নং বাসার মৃত ইউনুস মিয়া ও ফাতেমা বেগমের ছেলে শিপলু মিয়া (৩৫)। তাকে রাত দেড়টার দিকে নগরীর নাইওরপুল এলাকা থেকে গ্রেপ্তার করে কোতোয়ালী মডেল থানাপুলিশ। শিপলু মিয়া ২০২৪ সালের ২৮ অক্টোবর কোতোয়ালী মডেল থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে দায়েরকৃত মামলার (নং ৩৭) এজাহারনামীয় আসামি।
জানাযায়, ভোর সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর কুয়ারপাড় এলাকা থেকে কোতোয়ালী মডেল থানাপুলিশ ১১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক, কুয়ারপাড় আলকাছ মিয়ার বাড়ির তেজাব আলীর ছেলে তাহিদুল ইসলাম তাহিদকে (২০) গ্রেপ্তার করে। তাহিদ কোতোয়ালী মডেল থানায় ২০২৪ সালের ১০ অক্টোবর বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলার (নং ১৬) এজাহারনামীয় আসামি।
তাদের দু’জনকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও ডিসি (সিটিএসবি) মো. আফজাল হোসেন।
(ছবি-সংযুক্ত-১)
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM