এস এম দৌলত জেলা প্রতিনিধি,বগুড়া:
বগুড়ার মহানগরের নারুলী তালতলা এলাকায় শিশু ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত রাহুলসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বগুড়া শহরের সাতমাথায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বগুড়া সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রুস্তম আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশু ধর্ষণের মতো নৃশংস অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী শিশুর উন্নত চিকিৎসা, মানসিক সহায়তা এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা। মানববন্ধন শেষে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM