সুশান্ত মালাকার দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধি:
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলর হাটসাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আরজুমান ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে (২৩ নভেম্বর) সোমবার দুপুরে বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের সভাপতি সুলতান মাহমুদ সুমনের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক রফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজোয়ান হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনায়েতুর রশীদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাজেদুল ইসলাম,আব্দুর রাজ্জাক,সহযোগী অধ্যাপক আব্দুস সবুর । আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বেলাল উদ্দিন , গোলাম রব্বানী,নূরে আলম সিদ্দিকী,রবিউল ইসলাম,অত্র বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি আকরাম হোসেন,সহ-সভাতি আব্দুল মান্নান,প্রাক্তন শিক্ষার্থী ওবাইদুল হক,মোহতাসিন মুক্তাদির।আরো বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আয়েশা আক্তার, অফিস সহকারী রফিকুল ইসলাম, শিক্ষার্থী ইফামনি,রাফিয়া খাতুন প্রমুখ।এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য বিদায়ী প্রধান শিক্ষক লায়লা আরজুমান আগামী ৩১ ডিসেম্বর কর্মজীবন শেষ হবে। তাকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপহার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM