মোঃ আব্দুল আলীম, বগুড়া সদর, বগুড়া:
একসময় ছিল চরম দারিদ্র্য আর হতাশা। কিন্তু অদম্য ইচ্ছা, কঠোর পরিশ্রম আর সঠিক দিকনির্দেশনায় সেই হতাশাকে জয় করে আজ সফল ছাগল খামারিতে পরিণত হয়েছেন বগুড়ার উদ্যোক্তা আরিফুল সরকার আরিফ।
শুরুর দিকে তাঁর কিছুই ছিল না। দরিদ্রতা ও হতাশার মাঝে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী ২০০০ সালে স্থানীয় হাট থেকে মাত্র একটি ব্ল্যাক বেঙ্গল ছাগল কেনার মাধ্যমে যাত্রা শুরু করেন তিনি।
ধীরে ধীরে ছাগলের সংখ্যা বাড়তে থাকে। মনের ভেতর লালন করা বড় খামার গড়ার স্বপ্ন বাস্তবায়নে তিনি কিছু খাসি ছাগল বিক্রি করে চারটি উন্নত জাতের ক্রস ছাগল সংগ্রহ করেন। এরপর নিরলস পরিশ্রমে ছাগল পালন চালিয়ে যাওয়ার পাশাপাশি বিক্রি থেকে অর্জিত আয়ে নতুন জমি কেনেন এবং গড়ে তোলেন একটি আধুনিক খামার। বর্তমানে তাঁর খামারে উন্নত জাতের তোতা হরিয়ানা ছাগলও যুক্ত হয়েছে।
সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫’-এ সম্মাননা ও পরিচিতি লাভ করেন এই উদ্যোক্তা। সংশ্লিষ্ট অনুষ্ঠানে বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: তৌফিকুর রহমান, পুলিশ সুপার মো: জেদান আল মুসা (পিপিএম) এবং সংশ্লিষ্ট প্রাণিসম্পদ কর্মকর্তাদের উপস্থিতিতে তাঁকে সফল উদ্যোক্তা হিসেবে তুলে ধরা হয়।
শূন্য থেকে শুরু করে পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আরিফুল সরকার আরিফের এই এগিয়ে চলা স্থানীয় তরুণ ও বেকারদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM