শাকিল আহম্মেদ, মোকামতলা বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার মোকামতলা উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের বাকশন বাজার নিউ হলিক্রস প্রি ক্যাডেট স্কুলের দ্বিতীয় তলার শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) বিদ্যালয়ের নিজস্ব ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ বাবর আলী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ইউপি সদস্য মোঃ হারুন উর রশীদ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যালয়ের দ্বিতীয় তলার উদ্বোধনকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের একপর্যায়ে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি মোঃ হারুন উর রশীদ শিক্ষার প্রসার ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু শিক্ষার আলো ছড়ায় না, বরং একটি সুন্দর ও উন্নত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
এছাড়াও উপস্থিত ছিলেন নিউ হলিক্রস প্রি ক্যাডেট স্কুল এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আবুল কাশেম, মোজাম্মেল হোসেন, মাসুদ রানা, মুরাদ, এনামুল হক দুদু সহ আরও অনেকে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM