রাশেদ মাহমুদ,সিনিয়র ক্রাইম রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চর সরিষাবাড়ির অলিপাড়া এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার দিবগত রাত ১২টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ও বিভিন্ন মালামাল পুড়ে প্রাথমিকভাবে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবগত রাত ১২টার দিকে চর সরিষাবাড়ির অলিপাড়া এলাকায় হঠাৎ বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। গভীর রাতে আগুন ছড়িয়ে পড়ায় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। স্থানীয়রা ঘুম থেকে জেগে ছোটাছুটি শুরু করেন এবং নিজ উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। আগুনের তীব্রতা বাড়তে থাকায় আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের ধারণা, আগুনে পুড়ে যাওয়া ঘরবাড়ি ও মালামালের আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM