মাদারীপুর প্রতিনিধি: ছাব্বির হোসেন মুন্না:
মাদারীপুরের কালকিনি উপজেলার কৃতি সন্তান ইসরাত জাহান রূপা। তিনি কালকিনি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের একজন কৃতি শিক্ষার্থী।
ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন রূপা। কালকিনির মাটি থেকে উঠে এসে আজ তিনি বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করছেন। তাঁর এই অসাধারণ সাফল্যে গর্বিত কালকিনিবাসী তথা পুরো মাদারীপুরবাসী।
জানা যায়, ২০২১ সালে দক্ষিণ কোরিয়ার ঐতিহ্যবাহী কিউং হি বিশ্ববিদ্যালয় থেকে ক্যানসার গবেষণার জন্য ন্যানোমেডিসিন ও ড্রাগ ডেলিভারি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। যা ছিল তাঁর জীবনের এক বড় মাইলফলক।
পিএইচডি শেষ করার পর পরই একই বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগে গবেষণা অধ্যাপক হিসেবে যোগদান করেন ইসরাত জাহান রূপা। অধ্যাপনা জীবনে তিনি যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হন।
বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানী হিসেবে কর্মরত রয়েছেন। সেখানে তিনি ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগ নিয়ে গবেষণা করে যাচ্ছেন। তাঁর গবেষণা মানবতার কল্যাণে কাজে লাগবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
কালকিনির মতো একটি উপজেলা থেকে উঠে এসে বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানী হওয়া সত্যিই অনুপ্রেরণার। তাঁর এই সাফল্য কালকিনির নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
এলাকাবাসী জানান, ইসরাত জাহান রূপার সাফল্যে আমরা গর্বিত। তিনি প্রমাণ করে দিয়েছেন, ইচ্ছা আর পরিশ্রম থাকলে গ্রাম থেকে উঠে এসেও বিশ্ব জয় করা যায়। আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করি।
তাঁর এই অসাধারণ শিক্ষা ও গবেষণার সাফল্য আমাদের কালকিনি তথা মাদারীপুরবাসীর জন্য গর্ব ও অনুপ্রেরণার।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM