সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রেড লাইসেন্স না থাকায় ৫ টি দোকানে ভ্রাম্যমান আদালতে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ট্রেড লাইসেন্স না থাকায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ১৯ ধারায় ঢাকা বেকারি, সরকার সুজ,পায়ে পায়ে সুজ, ফারুক স্টোর ও প্রামানিক ইলেকট্রনিক্স সার্ভিসের দোকানে প্রত্যেককের ২ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌর এলাকায় ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ট্রেড লাইসেন্স নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ অভিযান পরিচালনায় সহায়তা করেন দুপচাঁচিয়া থানা পুলিশ।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM