সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়ায় সামাজিক বন বিভাগের পক্ষ থেকে রাস্তার উপকার ভোগীদের মাঝে আর্থিক চেক বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার (২২শে নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপকার ভোগীদের হাতে চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরুখ খান। এ সময় উপজেলা বন কর্মকর্তা হাসান আল তারিক উপস্থিত ছিলেন।
এদিন বেড়াগ্রাম থেকে দাইমপুর পর্যন্ত আধা কিলোমিটার রাস্তার ৭ জন উপকার ভোগীর প্রত্যেককে ৯ হাজার ৯৭৮ টাকা করে চেক প্রদান করা হয়। এতে মোট ৬৯ হাজার ৮৫০ টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় উপকার ভোগীদের মাঝে এ অর্থ বিতরণ করা হয়।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM