ওয়াদুদ আহমেদ মিলু লালমনিরহাটঃ
আসন্ন ৭নং চলবলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নবাসীর প্রাণের দাবি, উন্নয়ন আর ঐক্যের বার্তা নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশেষ আলোচনা সভা ও মতামত প্রদান অনুষ্ঠান।
চলবলা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক, ত্যাগী ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ বিএনপি নেতা নূর মোহাম্মদ মানিক এবং বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব রেজাউল করিম মানিক এর সমন্বয়ে এই আয়োজন করা হয়েছে।
দীর্ঘদিন ধরে তারা দুজনই চলবলার মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছেন। গরিব-অসহায় মানুষের সাহায্য শিক্ষা বিস্তার মাদকমুক্ত সমাজ গড়া এবং এলাকার রাস্তা-ঘাট মসজিদ-মাদ্রাসা ও সামাজিক উন্নয়নে তাদের ভূমিকা এলাকাবাসীর মুখে মুখে।
আয়োজকরা জানান, এই সভা কোনো ব্যক্তিগত প্রচারণা নয় এটি হবে চলবলার সর্বস্তরের মানুষের মতামতের সভা। কেমন নেতৃত্ব চাই কেমন উন্নয়ন চাই, তরুণ সমাজকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এসব বিষয়ে খোলামেলা আলোচনা হবে।
আলোচনা সভায় ইউনিয়নের মুরব্বি, যুব সমাজ, ব্যবসায়ী, শিক্ষক, ইমাম, কৃষকসহ সকল শ্রেণি-পেশার মানুষকে উপস্থিত থেকে নিজেদের মূল্যবান মতামত দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
চলবলা ইউনিয়নের উন্নয়নে সকলের অংশগ্রহণই হোক আগামীর পথচলা।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM