রাকিবুল হাসান রাকিব সদর উপজেলা প্রতিনিধি লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াবা, মাদক বিক্রির ৪০ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসহ আব্দুল কুদ্দুস ওরফে মাহিম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলার লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের দক্ষিণ পাশে লক্ষ্মীপুর এলপিজি অ্যান্ড ফিলিং স্টেশনের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল কুদ্দুস ওরফে মাহিম লক্ষ্মীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত হাজী আমিন উল্যা এবং মাতার নাম জোলেখা বেগম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ৪০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের পরিদর্শক আতাউর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লক্ষ্মীপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM