পটুয়াখালী প্রতিনিধি:-
পটুয়াখালীর দুমকিতে গাঁজাসহ পুলিশের হাতে আটক হওয়া লেবুখালী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইমরান হোসেন সুমন মোল্লাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ২১ নভেম্বর রাতে দুমকি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওবায়দুল ইসলাম অভি স্বাক্ষরিত একপ্রশে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রেস সূত্রে জানা যায়, বাংলাদেশ ছাত্রদল দুমকি উপজেলা শাখার সিদ্ধান্ত মোতাবে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লেবুখালী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইমরান হোসেন সুমন মোল্লাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। দুমকি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকালাদার গোলাম সরোয়ার ও সদস্য সচিব সুমন শরীফ আজ এই সিদ্ধান্তে অনুমোদন করেন এবং ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনরুপ সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়। গত ১৯ নভেম্বর রাতে মোঃ ইমরান হোসেন সুমন মোল্লাকে
উপজেলার লেবুখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে গাঁজাসহ আটক করে আদালতে প্রেরণ করে দুমকি থানা পুলিশ। দুমকি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
#
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM