নড়াইল জেলা প্রতিনিধি:
নাশকতার মামলায় নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতানকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত বছরের ৫ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি জামিন পান। রোববার (২২ নভেম্বর) তুলারামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা নাশকতার মামলার আসামি ছিলেন টিপু সুলতান। তিনি স্থানীয় আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা। ৫ আগস্ট নাশকতার মামলায় সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা টিপু সুলতানকে তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর গ্রামের দক্ষিণপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, অভিযান চালিয়ে নাশকতার মামলার আসামি ইউপি চেয়ারম্যান টিপু সুলতানকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM