সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ বিশেষ অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২১নভেম্বর শনিবার রাতে অভিযান চালিয়ে মোঃ মিঠু প্রাং (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, তিনি দুপচাঁচিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের কুন্ডুপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এবং তার হেফাজত থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ মিঠু প্রাং দুপচাঁচিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কুন্ডুপাড়া এলাকার মৃত সেপু প্রাং এর ছেলে।
পুলিশের তথ্যানুযায়ী, গ্রেফতারকৃত মিঠু প্রাং এর বিরুদ্ধে আদালতে পূর্বে দায়ের করা আরও তিনটি মামলা বিচারাধীন রয়েছে।গ্রেফতারকৃত আসামিকে মাদক আইনে মামলা দিয়ে বগুড়া আদালতে পাঠানো হবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM