মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই : চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হক
স্টাফ রিপোর্টার মোঃ হাসান খান
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আব্দুল হক। ইতিমধ্যে তিনি সামাজিক ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের ব্যাপক সমর্থন অর্জন করেছেন। ইউনিয়নের স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, আসন্ন ইউনিয়ন নির্বাচনে আমাদের ইউনিয়নে একাধিক চেয়ারম্যান প্রার্থী মাঠ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আব্দুল হক সাহেব যোগ্য প্রার্থী। তিনি সততা ও তার উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। আমরা প্রত্যাশা করছি, তিনি এই নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হবেন। নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুল হক বলেন, আমি একটি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ছিলাম। আমি সব সময় মানুষের পাশে থেকেছি, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছি। তিনি বলেন, এর মাঝে নারুয়া ইউনিয়নের পেঁয়াজ বাজার রোড সংস্কার, সুইচ গেটের ভাঙা অংশ মেরামত, নারুয়া খেয়াঘাট-কোনাগ্রাম সড়ক মেরামতসহ ইউনিয়নের সকল ওয়ার্ডে ভাঙাচোরা সড়ক মেরামত করেছি। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে বালি ভরাট, ঘিকমলা বাজার ও চর ঘিকমলা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় বিশুদ্ধ পানির জন্য নলকূপ স্থাপন করেছি। চেয়ারম্যান হওয়াই মুখ্য নয়, মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমর্থকরা উপস্থিত ছিলেন। ভবিষ্যতেও ইউনিয়নের উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM