বগুড়া প্রতিনিধি:
বগুড়ার গাবতলীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে স্তন ক্যান্সার স্ক্রিনিং, সচেতনতামূলক অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার সৈয়দ আহম্মেদ কলেজ প্রাঙ্গণে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের শজিমেক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ আহম্মেদ কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন, বগুড়া-জয়পুরহাট আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, শজিমেকের অধ্যক্ষ ডাঃ ওয়াদুদ, শজিমেক আ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাঃ জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন,জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক এমআর হাসান পলাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও চিকিৎসকরা।
অনুষ্ঠানে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং নারীদের স্বাস্থ্যসেবায় সচেতন হওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তাও দেওয়া হয়।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM