ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি,সাকিব হাসান নাইম:
দিনাজপুরের নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সামিউল আলিম ওরফে শুভ (২৯) নামে আওয়ামী যুবলীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ৭ নম্বর দাউদপুর ইউনিয়নের দেওগাঁ গ্রামের হোরারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সামিউল আলিম শুভ ওই গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার সামিউল আলিম শুভ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবাবগঞ্জ উপজেলা শাখার ৭ নম্বর দাউদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার করে নবাবগঞ্জ থানা পুলিশ।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আরজু মো. সাজ্জাদ জানান, সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় সামিউল আলিম ওরফে শুভকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে ।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM