1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নরসিংদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৬২৩ বার পঠিত

নরসিংদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

মাহবুব খান,নরসিংদী: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরসিংদীতে আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে।
রবিবার (৫নেভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত নরসিংদী ক্লাবে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
বিশেষ অতিথি ছিলেন মাননীয় শিল্পমন্ত্রী এড.নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি,নরসিংদী সদর আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু,পলাশের সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলীপ,শিবপুরের সংসদ সদস্য জহিরুল হক ভুইয়া মোহন।
নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামী লীগ,শহর আওয়ামী লীগ,বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও বিভিন্ন পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
এসময় জেলা,উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,আগামী ১২ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের শুভ উদ্বোধন করবেন ও দুপুর নাগাদ নরসিংদী মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে একটি জনসভা করবেন বলে জানা গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD