জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক সাকিব
মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো
পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা, শুভেচ্ছা ও দোয়ায় সিক্ত হয়েছেন উত্তর প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মানজাল হোসেন সাকিব। ২২তম জন্মদিন উপলক্ষে সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
২০০৪ সালের ২১ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন মানজাল হোসেন সাকিব। তাঁর ২২তম জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অসংখ্য মানুষ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানিয়েছেন। প্রিয়জনদের এমন আন্তরিকতা ও ভালোবাসায় তিনি আনন্দিত ও অভিভূত।
জন্মদিনে যারা ফোন, ক্ষুদে বার্তা, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা সরাসরি উপস্থিত হয়ে শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের প্রত্যেকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাকিব। তিনি বলেন, সবার ভালোবাসা, আন্তরিকতা ও দোয়া তাঁর জীবনের পথচলায় অনুপ্রেরণা জোগাবে। প্রত্যেকের শুভকামনা তাঁর কাছে অত্যন্ত মূল্যবান।
মানজাল হোসেন সাকিবের পিতা মনোয়ার হোসেন এবং মাতা সাবানা বেগম। তাঁর পৈতৃক নিবাস রাজশাহী মহানগরীর বড়বনগ্রাম নামুপাড়া এলাকায়।
জন্মদিনের এই বিশেষ মুহূর্তে তিনি সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন। আগামী দিনগুলোতে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতা পেশায় নিজেকে নিয়োজিত রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
সাকিবের প্রত্যাশা, পরিবারের ভালোবাসা, শুভাকাঙ্ক্ষীদের দোয়া এবং সহকর্মীদের সহযোগিতা নিয়ে জীবনের আগামী দিনগুলো আরও সুন্দর ও সাফল্যমণ্ডিত হবে। তাঁর এই নতুন পথচলা হোক সম্ভাবনা, সাফল্য ও আনন্দে পরিপূর্ণ।
শুভ জন্মদিন মানজাল হোসেন সাকিব। তাঁর জন্য রইল অফুরন্ত শুভকামনা ও ভালোবাসা।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM