স্টাফ রিপোর্টার নূর আহমেদ শান্ত ঢাকাঃ
ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে শেরেবাংলা নগর থানা বিএনপির প্রতিবাদ গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে *প্রধান অতিথি* হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক, আদাবর-মোহাম্মদপুর-শেরেবাংলা থানার টিম লিডার *হাজী মোহাম্মদ ইউসুফ*।
আরো উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের ১ নম্বর সদস্য *আনোয়ার হোসেন আনোয়ার*, মহানগরের সদস্যবৃন্দ ও যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং শেরেবাংলা থানা ও ওয়ার্ড-ইউনিটের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে হাজী মোহাম্মদ ইউসুফ বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও স্বৈরাচার শেখ হাসিনা দেশে গণহত্যা চালিয়েছে। দেশ থেকে পালিয়ে গিয়েও শান্ত হয়নি। বিদেশে বসে এখনো বাংলাদেশের মানুষের উপর জ্বালাও-পোড়াও চালানোর চেষ্টা করছে এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে নির্দেশ দিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, দেশের জনগণ অন্যায়-অত্যাচারকারীকে এই দেশে আর জায়গা দেবে না। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে আর পুনর্বাসিত হতে দেওয়া যাবে না।
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ চিহ্নিত গণহত্যাকারী। এই দেশের জনগণ গণহত্যার বিচার চায়, স্বৈরাচার শেখ হাসিনার বিচার চায?
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM