রাকিবুল হাসান রাকিব সদর উপজেলা প্রতিনিধি লক্ষ্মীপুর:
৬ষ্ঠ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৭ এর লক্ষ্মীপুর জেলা পর্যায়ের অডিশন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দিনব্যাপী মদিনাতুল উলুম রহমতে আলম ইসলামিক মিশন মাদ্রাসায় আহলুল কুরআন ওয়াস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের প্রধান ক্বারী হাফেজ মাওলানা ক্বারী এমদাদুল হক, আহলুল কুরআন ওয়াস সুন্নাহ ফাউন্ডেশনের মহাসচিব হাফেজ ক্বারী মেরাজুল ইসলাম।
ফাউন্ডেশনের জেলা সভাপতি হাফেজ ক্বারী ইয়াছিন আরাফাত তামিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা মহাসচিব হাফেজ মাওলানা মাছুম বিল্লাহ, সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন ফরহাদ।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন পুলিশ লাইন্স জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা সোলাইমান।
কতৃপক্ষ জানান, দিনব্যাপী এই প্রতিযোগিতায় জেলার অর্ধশতাধিক মাদ্রাসার ২৫০ এর অধিক হাফেজ শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে ৪৮ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সার্টিফিকেট ও গিফট প্রদান করা হয়। এছাড়াও ৩০জনকে ইয়েস কার্ড দেওয়া হয়।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM