সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দুপচাঁচিয়া উপজেলা শাখার আয়োজনে বিজয়া পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২১ নভেম্বর শনিবার দুপুরে মহাশ্মশান কালীবাড়ি কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাসের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক গৌর চন্দ্র দাসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদিঘী - দুপচাঁচিয়া)আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। উদ্বোধকের বক্তব্য রাখেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. আব্দুল মজিদ প্রামাণিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (uno) শাহরুখ খান। প্রধান আলোচকের বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাস। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহাশ্মশান কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, সাবেক কাউন্সিলর মানিক মহালদার। এ সময় উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আফসার আলী, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ৪৫টি পূজা মন্ডপ সভাপতি ও সম্পাদকগণ।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM