জোবায়দুল হোসেন গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে অভিযান চালিয়ে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
শনিবার (২১ নভেম্বর) রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
এসআরবি-১৩ সূত্রে জানা যায়, ধাপেরহাট এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের পূর্ব পাশে জিসান ফিলিং স্টেশন ও ইটভাটা-সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনের ভেতরে ককটেল ও পেট্রলবোমাগুলো পাওয়া যায়। পরে এসআরবি-১৩-এর বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেগুলো উদ্ধার করে। উদ্ধার করা বিস্ফোরকগুলো সাদুল্লাপুর থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে জমা দেওয়া হয়েছে।
এসআরবি-১৩ জানায়, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, নাশকতা, দাঙ্গা-হাঙ্গামা ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা প্রতিরোধে তাদের চলমান অভিযান অব্যাহত থাকবে।
এ তথ্য নিশ্চিত করেন এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
উদ্ধার করা বিস্ফোরকগুলো সাদুল্লাপুর থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে জমা দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। উদ্ধার হওয়া বিস্ফোরকগুলোর উৎস ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM