রাকিবুল হাসান রাকিব সদর উপজেলা প্রতিনিধি লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন রনির বাবা আবুল বাশারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখা।
শনিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল বাশার ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানিয়েছে কলেজ ছাত্রশিবির।
শোকবার্তায় সংগঠনটির পক্ষ থেকে মরহুমের ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দেওয়ার প্রার্থনা জানানো হয়।
শনিবার প্রকাশিত শোকবার্তায় স্বাক্ষর করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল ফালাহ তাসনিম।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM