মোবারক হোসেন নাদিম নিজস্ব সংবাদদাতা
আজ ৬/১১/২০২৩ই তারিখে নরসিংদী জেলায় বিভিন্ন উপজেলা গুলোতে কুকুরের কামড়ের প্রবনতা বেড়েই চলেছে। মনোহরদী উপজেলা বড়চাপা ইউনিয়ন বীর মাঝদিয়া গ্রামের মোঃ রফিকুল ইসলামে ছেলে মোঃ ফাহিমকে সকাল ১০টার সময় তার বাড়ির পাশ থেকে পাগলা কুকুর কামড় দিয়েছে। মোঃ রফিকুল ইসলাম দ্রুত ছেলেকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসেন এবং ডাক্তারে পরামর্শে কুকুরের কামড়ের ভ্যাকসিন দেওয়া হয়। নরসিংদী সদর উপজেলা চিনিশপুর ইউনিয়নের সজিব নামের একজনকে কুকুর কামড় দিয়েছে। কর্মরত ডাক্তারের সাথে কথা বলে জানা যায় যে সকল থেকে হাসপাতালে ব্যাপক ভীর জমেছে কুকুরের কামড়ের রোগী। হঠাৎ কুকুরের কামড়ের প্রবনতা বেড়ে যাওয়াতে জনসাধারণের মাঝে ব্যাপক আতংক সৃষ্টি হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM