মোঃ আব্দুল মান্নান, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে চুয়াডাঙ্গার দর্শনায় দর্শনা পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জন্মদিন পালন করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দর্শনা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়। এতে দর্শনা পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক আব্দুল মালেক মন্ডল ও রবিউল ইসলাম রবি, দর্শনা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আব্দুল মান্নান মাস্টার, যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন, সদস্য সমীর শাহ, দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম টুটুল শাহ, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী রকিবুল হাসান ব্রাইট, যুবদল নেতা শাহাবুদ্দিন, পলাশ ও অন্তর, দর্শনা থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রিয়েল ইসলাম লিওন, দর্শনা ছাত্রদলের সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন, সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সোয়েব আহমেদ, অমিন ও ইমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী রকিবুল হাসান ব্রাইট, দর্শনা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আব্দুল মান্নান মাস্টার এবং দর্শনা থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রিয়েল ইসলাম লিওন।
এ সময় বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানান। পাশাপাশি দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, সাংগঠনিক সংহতি ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM